Trisangam international refereed journal

Trisangam international refereed journal
Not a member yet
    537 research outputs found

    Emergence of rebellious feminist perspective in Short stories (selected) of Ashapurna Devi/ আশাপূর্ণা দেবীর নির্বাচিত ছোটগল্পে প্রতিবাদী নারী ভাবনার উন্মেষ

    No full text
    All have to make compromises in life to live in a society. But in the case of women they face more challenges. In reality the position and opportunities to men and women are not equal.  In a patriarchal society women are often kept as ignorant, homebound and weak. If we look back into the situation of hundred or two hundred years ago, we can find that women were bound to be in ignorance then. In the beginning of twentieth century there were still many obstacles in woman education so they had limited scope for work life. In this bleak era Ashapurna Devi introduced herself as a writer. The feminist writings prior to Ashapurna forecasted only women\u27s subjugation and surrender. Through they often talked about protest against the subjugation, but in very liminal way. We only find a strong voice for emancipation of women, achieving a solid ground and free air for them, in the writings of Ashapurna. Inspite of being a woman writer of that bleak era Ashapurna envisioned the lives of Bengali middl class women with a progressive mindset. Women have their own saga of life - their family centered lifestyle - ups and downs of life - their own happiness. Ashapurna constitutes her writings portraying these personal emotions of women. In her writings the subjugation of women is presented at first and then the emancipation of women is indicated. In her writings the Women characters are able to protest against all the insult, contempt and hatred.  In mythology even when the heaven was threatened by the demons, gods were unable to defeat demon Mahishasur, they took help from furious mother figure called Devi Durga. women come forward to protest against evils of society also. They sang the song of revolution.In this essay some such rebellious women characters constituted by Ashapurna Devi in her writings, are presented

    Sharmila Bagchir\u27s \u27Anantapunya Atish Dipankar\u27: The Story of a Bengali Monk\u27s Journey to Mahanirvana/ শর্মিলা বাগচীর ‘অনন্তপুণ্য অতীশ দীপঙ্কর’ : এক বাঙালি ভিক্ষুর মহানির্বাণ যাত্রার গাঁথা

    No full text
    In this research article, Sharmila Bagchi\u27s novel \u27Anantapunya Atish Dipankar\u27 has been analyzed based on the theory about the characteristics of the historical novel. Sharmila Bagchi had two special reasons for writing this historical novel. In the novel, he has depicted only a part of the prominent Bengali Buddhist monk\u27s divine life. Although it is a historical novel, the novelist effectively displays the long journey of Atish Dipankar, embedding the past-present-future in the narrative. It is not exclusively a journey from one Buddhist Vihara to another rather, it is also a journey of Mahanirvana and the external liberation. The novel gained popularity because of its unique narrative technique that blends various elements, such as internal monologue, descriptive passages, historical storytelling, and philosophical reflections, to create a rich tapestry that reflects the life and spiritual journey of the Buddhist monk Atish Dipankar

    Subimal Mishra is an independent sailor on the anti-establishment path: In thought and language (Based on selected novelets)/ প্রতিষ্ঠান বিরোধিতার পথে স্বতন্ত্র নাবিক সুবিমল মিশ্র : ভাবে ও ভাষায় (নির্বাচিত নভেলেট অবলম্বনে)

    No full text
    Subimal Mishra (June 20, 1943-February 8, 2023) whose name comes first in the list of anti-establishment literary practices. He was proficient in everything from literature, science, philosophy, mythology to history, his ability to coordinate in his writing is proof of this. Subimal Mishra wrote a critique of his own writing. His favorite author was Kamalkumar Mazumder. He was directly influenced by the aggressive language of Kamalkumar Majumder. According to him, the one who can attack the language keeps the language alive.  His last advice was \u27don\u27t surrender\u27. He never surrendered himself.  From the beginning to the end of his literary career, he wrote only in Little Magazine.  Despite repeated invitations, he did not work with any established magazine or publishing house. He did not bow down to any powerful institution. Therefore, in the era of advertising, he did not get much recognition among the readers.  He himself was the author, publisher, printer, shipper and bookseller of his books. He has done at least five-six papers in his whole life.  Despite his immense love and devotion, he could not save a single one. Subimal Mishra\u27s seventh and last magazine was his own—\u27Patalgaddi\u27, each issue of which was the last issue.  The ‘Pathak Samabaya\u27 was developed completely experimentally.  He called his writings non-stories, anti-stories or anti-novels in the case of novels. His main point is that a piece of writing is not just a text, nor is a book just a reading object—it is a whole art.  The main themes of his writings are sexuality and politics.  His protest against sexual violence. Therefore, even in the protest, the terrible image of sexual violence has emerged. Some say he composed pornography.  His writing is unreadable due to the use of vulgar words. If you want to understand Subimal Mishra, you have to leave the conservative mentality. As a special approach, the author has chosen a satirical ironic language. Several other important themes can be noted in his writings— scientific consciousness, love of nature, sense of duty of a conscious citizen, foresight about world politics etc.  On the whole, his thinking, use of language and style of presentation have made him a star in Bengali literature.  In this article, the uniqueness of his writing is realized by reviewing his two novelets or novela \u27Tejashkriya Abarjona\u27 (1980) and \u27Adyanta Manush\u27 (1992)

    Novelist Shankar and Contemporary Bengali Novel/ ঔপন্যাসিক শংকর ও বাংলা জনপ্রিয় উপন্যাস

    No full text
    এখন ‘জনপ্রিয়তা’ নিছক একটা ঘটনা নয়, উপন্যাসের একটি স্বতন্ত্র পরিভাষা। শংকরের বেশকিছু রচনাকে আমরা এই পর্যায়ে ফেলতে পারি। প্রথমেই আসে ‘কত অজানারে’ ও ‘চৌরঙ্গী’র নাম। প্রথম জীবনে লেখা এই দু’টি উপন্যাসের বিচারে মণিশংকর মুখোপাধ্যায় অবশ্যই একজন ‘জনপ্রিয় ঔপন্যাসিক’ বা ‘পপুলার নভেলিস্ট’। পাশ্চাত্যে প্রথম-বিশ্বযুদ্ধ সমকালে উপন্যাসের দু’টি ধারা তৈরি হয়। একটি ‘জনপ্রিয়’ ধারা এবং অপরটি ‘সিরিয়াস’ উপন্যাসের ধারা। খুব নির্দিষ্ট করে বলা না গেলেও সমালোচকরা ১৯১৩ সালটিকে ধরে নিয়েছেন জনপ্রিয় উপন্যাসের জন্মলগ্ন হিসেবে। কারণ ফ্রান্সের ঔপন্যাসিক মার্সেল প্রুস্তের (১৮৭১-১৯২২) ‘আ লা রেশের্শ দুতঁ টেম্প পর্দু’ (In Search of Lost Time) উপন্যাসটি ঐ বছর প্রকাশিত হয়। যার মধ্যে জনপ্রিয়তার বিশেষ বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছিল বলে সমালোচকরা মনে করেছিলেন। বাংলা সাহিত্যে ‘জনপ্রিয় উপন্যাস’-এর এই ধারণাটা এসেছে অনেক পরে। তাকে ঘিরে কিছু বিতর্কের অবকাশও তৈরি হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতায় স্থিতিশীল পারিবারিক কাঠামোতে ভাঙন ধরলো। মানুষ হয়ে উঠলো সংশয়ী। আমরা বেঁচে আছি এটাই হয়ে গেল বিস্ময়! তাই এই সময়ের সিরিয়াস উপন্যাসের লেখকরা জোর দিয়েছেন মানুষের অন্তর্জীবনের ওপর। স্বাভাবিকভাবেই তাদের উপন্যাসশৈলীতে কিছু বদল এসেছে। বদলে যাওয়া সেই ধারার ফসল হল মনস্তাত্ত্বিক উপন্যাস (Psychological Novel), চেতনাপ্রবাহধর্মী উপন্যাস (Stream of Consciousness Novel), উদ্ভট উপন্যাস (Absurd Novel) ইত্যাদি। এই ধরনের উপন্যাসে আগা-মুড়ো-ল্যাজাবিশিষ্ট কোনো গল্প ছিল না। নিটোল গল্পের অভাবই সিরিয়াস উপন্যাসের মূল বৈশিষ্ট্য। ‘আসলে গল্প ব্যাপারটা খুবই জরুরী। কবি ভাবেন শব্দরূপ ও চিত্ররূপের ভিতর দিয়ে, নাট্যকার ভাবেন দৃশ্য চরিত্র। ঔপন্যাসিক ভাবেন গল্পের ভিতর দিয়ে। গল্প ও প্লট সাজানোয় চরিত্রগুলি শক্তি পায়। বক্তব্য দ্যুতি পায়। সবথেকে বড় কথা, ঠিকমতো বলা গল্প শুধু যে পাঠককে জানায় তাই নয়, তাকে ভাবায়ও বটে—ভিতরে ঢুকে পড়তে উত্তেজিত করে। আধুনিক বাংলা উপন্যাস তার সাক্ষী।’ এই ধারার পাশাপাশি আরও একটা উপন্যাসের ধারা আত্মপ্রকাশ করলো। যাকে আমরা ‘পপুলার স্ট্রিম’ (জনপ্রিয় ধারা) বলে চিহ্নিত করতে পারি। অনেকে আবার জনপ্রিয় ধারাকেই সাহিত্যের ‘মেন-স্ট্রিম’ (মূল-ধারা) বলবার পক্ষপাতী। বাংলা উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে এই ধারণাটা অনেকটা সঠিক। স্বাধীনতা-পরবর্তী পাঁচ দশকের বাংলা জনপ্রিয় উপন্যাস ও মূলধারার উপন্যাসকে আলাদা করা যাবেনা। এখানেই বাংলা জনপ্রিয় উপন্যাস, বেস্টসেলার উপন্যাস, শ্রেষ্ঠ উপন্যাস সব এক হয়ে গেছে। এমনকি শংকরের উপন্যাসও তার ব্যতিক্রম নয়

    Aranya Bhabna in the novels of Bibhutibhushan Bandyapadhyay and Buddhadeb Guha/ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও বুদ্ধদেব গুহর উপন্যাসে অরণ্য ভাবনা

    No full text
    In spite of the fact that forest has been the background to many Bengali novels, it was introduced as a character for the very first time by Bibhutibhushan Bandopadhyay, having inculcated in it a unique juxtaposition of forest-consciousness and nature-consciousness. It is something entirely new and different from what the usage has been, not just in his novels, but in the total spectrum of Bengali literature. This thing has been veritably and authentically carried forward by Bandopadhyay\u27s able successor- Buddhadeb Guha. However, in terms of generating nature-consciousness and using it as a character, there is more dissimilarity in the works of Guha and Bandopadhyay than similarity. While to Bibhutibhushan Bandopadhyay, nature is equivalent to God; he found pantheism in nature. Sometimes, nature is portrayed as a beloved, whereas sometimes as a child. By contrast, Buddhadeb Guha saw forest with respect to citizen-consciousness with an intelligent eye. Therefore, in his novels, we encounter psychology, sexuality and desires of women. Although a master investor of the theme of nature in almost all his novels, we find its most effective employment in one of his most acclaimed novels- Aranyak. Keeping the alike things between Bandopadhyay\u27s and Guha\u27s treatment of nature in mind, Aranyak and some of Guha\u27s forest-centric novels are brought together for the sake of comparative discussion

    SHOUKAT OSMAN, SOIYAD OYALIULLAHA, ABU ISHAK : PURBO BANGLAR UPONNYASE SAMAJ SANSKRITI (1947-1970) / শওকত ওসমান, সৈয়দ ওয়ালীউল্লাহ্, আবু ইসহাক : পূর্ব বাংলার উপন্যাসে সমাজ-সংস্কৃতি (১৯৪৭ - ১৯৭০)

    No full text
    উনিশ শতকে কলকাতা কেন্দ্রিক হিন্দু মধ্যবিত্তদের মধ্যে যে রেনেসাঁ বা নবজাগরণের উন্মেষ ঘটেছিল, বিভিন্ন কারণে মুসলমানদের মধ্যে তা দেখা যায়নি। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে এই নবজাগ্রত হিন্দু মধ্যবিত্ত শ্রেণির হাতেই বাংলা উপন্যাসের শুভ-সূচনা। দেশ বিভাগপূর্ব বাংলার শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির প্রধান ও একমাত্র কেন্দ্রস্থল ছিল কলকাতা। বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী, লেখকদের রচনাবলী প্রভৃতি কলকাতা থেকেই প্রকাশিত হত। মূলত ১৯০৫ এর বঙ্গভঙ্গের সময়ে ঢাকার গুরুত্ব বৃদ্ধি পায় ও ১৯৪৭ এর পর ঢাকা পূর্ববঙ্গের রাজধানীতে পরিণত হয়। ফলে বিভাগোত্তর সময়ে পূর্ব পাকিস্তানের ঢাকার নগরায়ণের সঙ্গে সঙ্গে ওপার বাংলার লেখকদের সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকল্প কেন্দ্রভূমি গড়ে উঠতে থাকে। যা বর্তমানে বাংলাদেশের সাহিত্য নামে পরিচিত। বাংলাদেশের সাহিত্যের ধারাটি বৃহত্তর বাংলা সাহিত্যের ঐতিহ্যের অনুসারী হলেও, পূর্ববাংলার উপন্যাস সমূহের একটি স্বতন্ত্র পটভূমি আছে। এই ঐতিহাসিক পটভূমি ও সাথে সাথে সমাজ-বাস্তবতা, গ্রামীণ-নাগরিক জীবন, আরবি-ফারসি শব্দের ব্যবহার ও ভাষার আঞ্চলিকতা, মুসলমান মানস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ প্রভৃতি পূর্ববঙ্গ তথা বাংলাদেশের সাহিত্যকে দিয়েছে এক স্বতন্ত্র পরিধি ও পরিচিতি। যেমন, পূর্ববঙ্গের উপন্যাসে গ্রাম-কেন্দ্রিকতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। এপার বঙ্গে যে সময় ‘শহরতলী’, ‘চেনামহল’, ‘কিনু গোয়ালার গলি’ বা ‘বারো ঘর এক উঠোন’ প্রভৃতি রচিত হচ্ছিল, তখনও ওপার বঙ্গে সেই অর্থে নগরাশ্রিত উপন্যাসের দেখা মেলেনি। কারণটা সেই ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক। বিশ শতকের প্রথম দিকে পূর্ববঙ্গে কিছু সংখ্যক সাহিত্য রচিত হলেও, মূলত পূর্ববঙ্গের সাহিত্যের বীজ প্রোথিত হয় তিনের দশকে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর উক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন তরুণ শিক্ষক ও ছাত্রদের মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে ‘মুসলিম সাহিত্য সমাজ’ (১৯২৬) এবং তার বার্ষিক মুখপত্র ‘শিখা’ (১৯২৭)। প্রাক্-স্বাধীনতা পর্বে পূর্ববঙ্গে উপন্যাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে মধ্যবিত্ত-মুসলমান সম্প্রদায় গড়ে উঠেছিল, সেই সম্প্রদায়ের কয়েকজনের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়েই পূর্ববঙ্গের উপন্যাসের প্রকৃত পথচলা। আর বিভাগ পরবর্তীকালে পূর্ববঙ্গের সাহিত্যের এই বিপুল ধারাটিকে যারা বিশেষভাবে পরিপুষ্টতা দান করেছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন শওকত ওসমান, সৈয়দ ওয়ালীউল্লাহ ও আবু ইসহাক। রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসু-কে উৎসর্গ করে লিখেছিলেন— ‘সহজ কথায় লিখতে আমায় কহ যে/সহজ কথা যায় না লেখা সহজে।’ আসলেই কথাটা খাঁটি। যেমন আমাদের অতি পরিচিত শব্দ ‘সমাজ’, ‘সংস্কৃতি’, ‘সভ্যতা’ প্রভৃতি বিষয়ে লেখা শুরু করা খুব সহজ, কিন্তু শেষ করা ততটাই কঠিন। কারণ এই পরিভাষা গুলি খুবই জটিল, কুটিল; বহু বিতর্কিত ও সদা বিবর্তিত। তাই ভারতীয় সংস্কৃতির ত্রিবেণী-স্রোতস্বিনীর মতো এই আলোচনাও ভবিষ্যতে চলতেই থাকবে, কারণ এ আলোচনার- ‘শেষ নাহি যে’।&nbsp

    Ashapurna Debir Upannyas ‘Pratham Pratishruti’, ‘Subarnalata’, ‘Bakulkatha’, Banam Narimuktir Chetana/ আশাপূর্ণা দেবীর উপন্যাস ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘সুবর্ণলতা’, ‘বকুলকথা’ বনাম নারীমুক্তির চেতনা

    No full text
    নারীর প্রকৃত অবস্থান কি এই সমাজে, কী তার তাৎপর্য আর কী বা তার উত্তরণের সম্ভাবনা—বিদেশি তাত্ত্বিকদের পাশাপাশি ভারতীয় এবং বিশেষভাবে বাঙালি চিন্তাবিদেরা সে সব ভেবেছেন। উনবিংশ-বিংশ শতকের সামাজিক ইতিহাস পর্যালোচনা করে নারীর সামাজিক অবস্থান সংক্রান্ত যেসব তথ্য আমরা পাই, আশাপূর্ণা দেবী সেইসব তথ্যকেই কাহিনী ও জীবনের রসে জারিত করে ‘সত্যবতী’, ‘সুবর্ণলতা’ ও ‘বকুল’-এর মধ্য দিয়ে নারী মুক্তির চেতনাকে আত্মমর্যাদার দর্শনে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং তাঁর এই ত্রয়ী উপন্যাস উপস্থিত করেছেন—‘প্রথম প্রতিশ্রুতি’, ‘সুবর্ণলতা’, ‘বকুলকথা’

    Social consciousness in Buddhadev Basu’s poetry in the 1940s and 1950s/ চল্লিশ-পঞ্চাশের দশকে বুদ্ধদেব বসুর কবিতায় সমাজ চেতনা

    No full text
    বাংলা আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি বুদ্ধদেব বসু। তিনি একাধারে ঔপন্যাসিক নাট্যকার, প্রাবন্ধিক এবং অনুবাদক। বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪)। ১৯২৫ সালে ‘মর্মবাণী’ প্রকাশ করেন। ‘বন্দীর বন্দনা’ প্রকাশের মধ্য দিয়ে আধুনিক কবিতার যুগে প্রবেশ করেন। অন্যান্য আধুনিক কবিদের মতো তিনি রবীন্দ্র কাব্যাদর্শ থেকে সরে আসেন। কল্লোলের কোলাহলে তিনিও সরব এবং স্বপ্রতিভ। তাঁর কবিতায় চল্লিশ-পঞ্চাশের দশকে দেশভাগ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যা স্পষ্ট রূপে ধরা পড়েছে

    Bangla Sahitya Magic Realism : Kinnar Rayer Noyer Dashaker Galpo/ বাংলা সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম : কিন্নর রায়ের নয়ের দশকের গল্প

    No full text
    জাদু বলতে বোঝায় অ-সাধারণ সংঘটন, ভৌতিক বা বিজ্ঞান ব্যাখ্যাতীত কোনো ঘটনা। জাদুবাস্তববাদে ‘জাদু’ কথাটি জীবনরহস্য অর্থেই আসে, ভূতের আবির্ভাব লোকজনের অদৃশ্য হয়ে যাওয়া, অলৌকিক ব্যাপার, অ-সাধারণ ক্ষমতা, অদ্ভুত আবহ এ-সবই আনা হয় বাস্তবকে বোঝানোর জন্য। জাদুর খেলা, জাদুকরের কারসাজি-জাদু বাস্তবের সঙ্গে এর সম্পর্ক নেই। বাস্তববাদ কথাসাহিত্যের ক্ষেত্রে জরুরি ব্যাপার। আর বাস্তববাদের সূত্রে আসে পরাবাস্তববাদের কথা। জাদুবাস্তব এবং পরাবাস্তব এ-দুটোই সাহিত্য ও শিল্পের আন্দোলন কিন্তু পরাবাস্তব বাস্তব সাহিত্যের প্রতি খড়গহস্ত, কারণ তা বুর্জোয়া সমাজের ধারণা, কিন্তু জাদুবাস্তব বাস্তবকে অবজ্ঞা করে না। বাংলা সাহিত্যে ম্যাজিক রিয়ালিজমের আলোচনা করতে গেলেই স্মরণে আসে কিন্নর রায়ের কথা

    Afsar Ameder Kissa Series : Purush tantric Samajer Biruddhye Narittyer Ek Abhyontarin Bishfaran/ আফসার আমেদের কিসসা সিরিজ : পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে নারীত্বের এক অভ্যন্তরীণ বিষ্ফোরণ

    No full text
    আমাদের সমাজ পুরুষতান্ত্রিক কাঠামোর উপর দাঁড়িয়ে। পিতৃতান্ত্রিক এই সমাজে নারীর সমানাধিকার ও নারী ক্ষমতায়ন নিয়ে নানারকম আলোচনা, ভাষণ, অঙ্গীকার হলেও হাতে গোনা কয়েকজনের কথা বাদ দিলে আপামর নারীর অবস্থান যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেছে। সমাজ মেয়েদের নিয়ন্ত্রণে রাখতে প্রাচীন ভারতের মনুর নিষেধাজ্ঞা বা উনিশ শতকের ইংল্যান্ডের ভিক্টোরিয়ো সামাজিক আদর্শ সযত্নে লালন করে চলেছে নতুন নতুন রাংতায় মুড়ে। যুগ যুগ ধরে স্থান কাল পাত্র নির্বিশেষে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের প্রাধান্য অক্ষুন্ন রাখার চেষ্টায় চলেছে নারী নিয়ন্ত্রণ  প্রচলিত ঐতিহ্য, আচার আচরণ, সামাজিক রীতি নীতি, ধর্ম, সংস্কার, আইন, বিবাহ ব্যবস্থা প্রভৃতি সামাজিক কাঠামোর বেড়াজালে আবদ্ধ মেয়েরা। আধুনিক সমাজের মেয়েরা শিক্ষিত হলেও উচ্চ শিক্ষা লাভ করলেও প্রতিনিয়ত তাদের কে দমন করে চলেছে পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানি। পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে নারীর যে প্রতিবাদ বা অভ্যন্তরীণ বিষ্ফোরণ তাকেই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বিগত শতকের অন্যতম প্রতিভাবান কথাকার আফসার আমেদ। কোরানশাসিত, মোল্লাশাসিত, পুরুষশাসিত সমাজে নারীর অবস্থান এবং এই শাসনের বিরুদ্ধে নারীর প্রতিবাদ এবং বিস্ফোরণের ছবি আমরা দেখতে পায় তাঁর কিসসা সিরিজের কিসসা গুলিতে। তাঁর কিসসা সিরিজের নায়িকারা পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে নসাৎ করে, সমাজ সংস্কারের বেড়াজালকে ছিন্ন করে ব্যক্ত করতে চেয়েছে নিজেকে। বোরখার অন্তরালে প্রকাশ পেয়েছে তাদের প্রতিবাদী সংগ্রামী রূপ, মনের ভিতরতন্ত্রীতে ফল্গু ধারার মতো বয়ে চলা অদম্য কামনা বাসনার লীলা। সমাজ সম্প্রদায়ের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নারী স্বাধীনতার একরকম পাল্টা হাওয়া বইয়ে দিয়েছেন আফসার তাঁর কিসসার অন্দরমহলে বলা ভালো নারীর অন্দরমহলে।      আফসারের কিসসা সমগ্রের প্রতিটি কিসসার কেন্দ্রে আছে এক একটি মেয়ে। ধর্মশাসিত, কোরানশাসিত, পুরুষশাসিত সমাজের অচলায়তনে আবদ্ধ জাহান, শাবানা, শাহানাজের কথা যেমন লেখক বলেছেন, তেমনি অপরদিকে, রওশননেশার বুদ্ধিমত্তা, বোরখার অন্তরালে রেহানার চরম স্বাধীনতার কথা, স্বাধীন মৈথুন কল্পনার কথাও বলেছেন। কামার্ত – লোভার্ত নানা ধরণের পুরুষদের রেহানার পশ্চাৎ অনুধাবনের মধ্যে দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের বেওকুফিকেও ব্যক্ত করেছেন লেখক। প্রকাশিত হয়েছে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে রেহানার আভ্যন্তরীণ বিদ্রোহ। ভিখারিনি রিজি ও মজমুনের মধ্যে দিয়ে তুলে ধরেছেন অভিনব নারীকে। ভিখারিনি রিজি অনায়াসে দলে গেছে পুরুষতান্ত্রিক সমাজের বিত্তবান পুরুষ সাহিলকে, ধূলিসাৎ করেছে তার দাম্ভিকতাকে। আর মজমুন পুরুষতন্ত্রকে হঠিয়ে গড়ে তুলেছে এক অভিনব নারীতন্ত্র ও নারী অনুশাসন

    0

    full texts

    537

    metadata records
    Updated in last 30 days.
    Trisangam international refereed journal is based in India
    Access Repository Dashboard
    Do you manage Trisangam international refereed journal? Access insider analytics, issue reports and manage access to outputs from your repository in the CORE Repository Dashboard!